স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার

ড্যামিয়েন মার্টিন। ছবি : সংগৃহীত
ড্যামিয়েন মার্টিন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ৫৪ বছর বয়সী সাবেক এই ব্যাটার গত ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, বক্সিং ডেতে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মার্টিনের। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল খেলোয়াড় ব্র্যাড হার্ডি বলেন, ‘ড্যামিয়েন মার্টিন বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে কুইন্সল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। এখন তিনি জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি।’ মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থরা। ড্যারেন লেহম্যান লেখেন, ‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ড্যামিয়েন মার্টিন। ব্যাট হাতে তিনি করেন ৪৪০৬ রান। মার্টিনের রয়েছে ১৩টি সেঞ্চুরি। আর ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X