বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়: ববি

মরহুম বেগম খালেদা জিয়া ও ইয়ামিন হক ববি । ছবি: সংগৃহীত
মরহুম বেগম খালেদা জিয়া ও ইয়ামিন হক ববি । ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের বিভেদ ভুলে শোক প্রকাশ করছেন বিনোদন জগতের তারকারাও। এবার এই ‘আপসহীন’ নেত্রীর বিদায়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তিনি বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ববি লিখেছেন, ‘আমরা হারালাম বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক নেত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশপ্রেম, উঁচু মনোবল ও অগণিত মানুষের আশা-বিশ্বাসের প্রতীক ছিলেন তিনি।’

ইতিহাস ও শ্রদ্ধা খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও প্রভাব স্মরণ করে ববি আরও লেখেন, ‘তিনি শুধু একজন নেতা ছিলেন না—বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের নাম।’

দোয়া ও ভালোবাসা প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করে নায়িকা লেখেন, ‘আল্লাহ্‌ তাআলা তার আত্মাকে শান্তি দান করুন এবং পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময়ে সহ্য করার তৌফিক দিন। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X