রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুনমিং শিক্ষা সহযোগিতা সম্মেলনে আইইউবিএটি’র প্রতিনিধি দল

চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত শিক্ষা সহযোগিতা সম্মেলনে আইইউবিএটির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত শিক্ষা সহযোগিতা সম্মেলনে আইইউবিএটির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধি দল চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত দক্ষিণ ও দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের শিক্ষা সহযোগিতা সম্মেলনে অংশগ্রহণ করেছে।

গত ২৩ অক্টোবর ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ব্যবসা অনুষদের ডিন ড. মোজাফফর আলম চৌধুরী এবং বিবিএ কোর্ডিনেটর ড. হাসুনুজ্জামান তুষার।

এ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনান বিশ্ববিদ্যালয় এবং আয়োজনে সহযোগিতা করে ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১০টি বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্বে গঠিত এ সহযোগী নেটওয়ার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠান হচ্ছে আইইউবিএটি। এবারের সম্মেলনের মূল শিরোনাম ছিল— ‘স্মার্ট শিক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা’।

অনুষ্ঠানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের ৮৬ জন প্রতিনিধি এবং ১০ জন বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. আব্দুর রব সম্মেলনে ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ডিজিটাল প্রয়োগ’-বিষয়ক চার সদস্যের গোলটেবিল আলোচনায় অংশ নেন। তিনি মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ ও তার কার্যকর সমাধান উপস্থাপন করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এ ছাড়া প্রতিনিধি দল ইউনান স্কুল অব বিজনেসের প্রশাসনিক সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয় এবং আইইউবিএটি ব্যবসা অনুষদ ও ইউনান স্কুল অব বিজনেসের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক তৈরির প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, আইইউবিএটি পক্ষ থেকে সমঝোতা স্মারকের খসড়া প্রণয়ন করে ইউনান স্কুল অব বিজনেসের নিকট মতামত ও অনুমোদনের জন্য পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X