কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে গুডউইর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশে গুডউইর আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোলার ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সলিউশন ব্র্যান্ড গুডউই (GoodWe)। রাজধানীর এসিআই সেন্টারে শুক্রবার (১ নভেম্বর ) বিকেলে এসিআই রিনিউএবল এনার্জির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই রিনিউএবল এনার্জির ম্যানেজিং ডিরেক্টর মি. সব্রত রঞ্জন দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর মি. আসিফ ফয়সাল রুমি এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মি. তানভির আহমেদ তানিম।

গুডউই টেকনোলজিস কোং লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব সেলস (এশিয়া-প্যাসিফিক রিজিয়ন) মি. জেমস হোউ, প্রোডাক্ট ম্যানেজার (ইভি এনার্জি স্টোরেজ) মি. জিং লিউ, সিনিয়র সলিউশন ম্যানেজার মি. ব্র্যাড এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. মাহির সাহরিয়ার।

অনুষ্ঠানে আরও যোগ দেন এসিআই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

বিশ্বজুড়ে সুপরিচিত গুডউই টেকনোলজিস বর্তমানে ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। উদ্ভাবনী প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার জন্য প্রতিষ্ঠানটি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে।

এসিআই রিনিউএবল এনার্জির সঙ্গে যৌথ উদ্যোগে গুডউই বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও টেকসই, দক্ষ ও পরিবেশবান্ধব করে তুলতে কাজ করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুডউইর আধুনিক সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তি বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে নতুন গতি সঞ্চার করবে।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X