কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

অ্যাওয়ার্ড গ্রহণকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। ছবি : সংগৃহীত
অ্যাওয়ার্ড গ্রহণকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। ছবি : সংগৃহীত

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অনবদ্য সাফল্যের জন্য টানা তৃতীয়য়বারের আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করল টেক জায়ান্ট ওয়ালটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে ওয়ালটনকে এ সম্মাননা দেওয়া হয়।

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের বাজারে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে শীর্ষ অবস্থান বজায় থাকায় এ স্বীকৃতি পেল ওয়ালটন। লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এ স্বীকৃতি দিয়েছে।

সুপারব্র্যান্ডসের ট্রফি ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। সে সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

এর আগের শেষ দুইটি আয়োজনে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালের জন্যও সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল ওয়ালটন।

‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X