কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগারগাঁও প্রশাসনিক এলাকায় রোববার (২৩ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে প্লাস্টিক ও পলিথিনের বদলে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বানে এক যুব সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক পরিবেশবান্ধব ঘুড়ি উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপর ‘পলিথিন আর নয়, প্রকৃতির হবে জয়’, ‘জৈব বিকল্প খুঁজে নিন, পলিথিন দূষণ রুখে দিন’, ‘পলিথিন পরিহার করি, দূষণমুক্ত দেশ গড়ি’ এ ধরনের সচেতনতামূলক স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পরিবেশ অধিদপ্তর থেকে শুরু হয়ে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক ঘুরে আসে।

এই আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর, পাট অধিদপ্তর, জুট ডাইভারসিফিকেশন সেন্টার, এসএমই ফাউন্ডেশন, গ্রিন সেভার্স, ডিজাইন বাই রুবিনা, এসিআই ফার্টিলাইজার, প্রিজম ফাউন্ডেশন এবং সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

সমাবেশে প্লাস্টিক ও পলিথিনের পরিবেশগত ক্ষতির বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়। তরুণদের উৎসাহিত করা হয় পাট, কাপড়, কাগজ, বাঁশ-বেতের তৈরি পণ্য এবং বর্জ্য থেকে তৈরি জৈব সারের মতো পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করতে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে এবং পরিবেশবান্ধব জীবনধারা ছড়িয়ে দিতে তারা ভবিষ্যতেও এমন শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X