কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

৪ বছরে বিকাশে ৫০ লাখ ডিপিএস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা ডিপিএসের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মাত্র চার বছরের ব্যবধানে এই অর্জনকে দেশের ডিজিটাল সেভিংসের বড় পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিকাশ জানায়, অ্যাপের মাধ্যমে দিনে-রাতে যে কোনো সময় মাত্র ২৫০ টাকা থেকে ডিপিএস খোলার সুবিধা থাকায় গ্রাহকরা দ্রুতই এই সেবার প্রতি আস্থা তৈরি করেছেন। একই প্ল্যাটফর্ম থেকে একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাপ্তাহিক ও মাসিক— উভয় ধরনের ডিপিএস খোলার সুযোগ গ্রাহকদের সঞ্চয়ে আগ্রহ বাড়িয়েছে।

আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ডিজিটাল সেভিংস সেবা চালু করে বিকাশ। ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস দিয়ে যাত্রা শুরু হয়। পরবর্তীতে যুক্ত হয় ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। ২০২৪ সালের প্রথমার্ধে চালু হয় সাপ্তাহিক ডিপিএস সেবা। ইসলামি শরিয়াহভিত্তিক সঞ্চয়ে আগ্রহীদের জন্য রয়েছে দুটি ব্যাংকের ইসলামিক ডিপিএস সুবিধাও।

বিকাশ জানায়, অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে তার ৩০ শতাংশই নারী গ্রাহকের। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ডিপিএসধারীদের ৮০ শতাংশই বসবাস করেন ঢাকা-চট্টগ্রামের বাইরে।

ডিপিএসগুলোর ৫৫ শতাংশই ব্যাংকিং সময়ের বাইরে খোলা হয়েছে, যা গ্রাহকদের সুবিধামতো সময়ে সঞ্চয় সেবায় যুক্ত হওয়ার প্রবণতা স্পষ্ট করে।

একটি জরিপে দেখা গেছে, ইতোমধ্যে যাদের ডিপিএস মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপের মাধ্যমে নতুন ডিপিএস খুলতে আগ্রহ প্রকাশ করেছেন।

কত টাকা জমানো যায়?

বিকাশ বলছে, প্রতিষ্ঠান ও ডিপিএসের ধরনভেদে (সাপ্তাহিক বা মাসিক) ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে ২৫০ থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত জমাতে পারছেন গ্রাহকরা।

যেভাবে খুলবেন বিকাশ ডিপিএস

বিকাশ অ্যাপের ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে কয়েকটি সহজ ধাপেই যে কোনো সময় নতুন ডিপিএস খোলা যায়। নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয় কিস্তি জমা, সঞ্চিত অর্থ ও মুনাফা যে কোনো সময় দেখা— সবই করা যায় অ্যাপ থেকে।

এ ছাড়া মেয়াদ পূর্তিতে ‘ক্যাশ আউট’ খরচ ছাড়াই মুনাফাসহ মূল অর্থ তোলারও সুযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X