টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে বিকাশের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী বাজারের আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম আরিফ (২৭)। তিনি টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের টাকা কালেকশন শেষে আরিফ ও তার সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। আনারকলি রোড এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী হঠাৎ তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা আরিফকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সহযোগীকে কুপিয়ে আহত করে। তাদের সঙ্গে থাকা টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি আরিফের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমি নিজেও টঙ্গী বাজারের ঘটনাস্থলে উপস্থিত আছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X