কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ চাকরিমুখী আয়োজন ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’।

তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ উৎসব।

এ বছর দেশের বিভিন্ন খাতের প্রায় ১৩০টি স্বনামধন্য দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান উৎসবে অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ১২০০-এর বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইইউবিএটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে অন-স্পট সিভি জমা, প্রাথমিক বাছাই এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তারা বলছেন, চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য এটি হবে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনন্য সুযোগ, যেখানে তারা বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা ও ক্যারিয়ার প্রস্তুতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাবেন।

দিনব্যাপী আয়োজনে ১০টি ক্যারিয়ার সেশন পরিচালনা করবেন অভিজ্ঞ এইচআর পেশাজীবীরা। পাশাপাশি অনুষ্ঠিত হবে শীর্ষ করপোরেট নেতাদের নিয়ে একটি প্যানেল ডিসকাশন।

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটির আয়োজন করছে আইইউবিএটি প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিস, যারা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এবারের অনুষ্ঠানে টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। সহযোগিতায় রয়েছে এক্সেলেন্স বাংলাদেশ। আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দ্য ডেইলি স্টার,বণিক বার্তা, আজকের পত্রিকা , ডেইলি ক্যাম্পাস এবং বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কোকা-কোলা।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X