কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম এজিএম অনুষ্ঠিত, ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সভার অন্য সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) খন্দকার আশরাফ উদ্দীন সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, পরিচালক মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার।

এজিএমে মোট ৫৫ শেয়ারহোল্ডার সশরীরে ও অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানি কর্তৃক ঘোষিত ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কোম্পানির নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসা সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান তারা। শেয়ারহোল্ডাররা আগামী দিনে কোম্পানির ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X