চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়ানবাজার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে শোক ও সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেত্রীকে হারাল। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধার সাথে। এই শোকের মুহূর্তে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ শাহজাহান।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই।

তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন অত্যাবশ্যক। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা এবং সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা থেকেই যাবে।

তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত হয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

রাঙামাটি পার্বত্য জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, দক্ষিণ জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুর উল্লাহ, কক্সবাজার জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X