মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

সংঘর্ষের সময় একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা
সংঘর্ষের সময় একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ২ ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্য বিরোধ চলে আসছে। এরই জেরে বিকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে।

আরও জানা গেছে, সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় ২ ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা বলেন, মোস্তফাপুরে দুপক্ষের সংঘর্ষের পুলিশ ও সেনাবাহিনী নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X