বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন : বেবী নাজনীন

খালেদা জিয়ার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন : বেবী নাজনীন। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন : বেবী নাজনীন। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্তব্ধ পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম পরিণত হয়েছে শোকবইয়ে। সাধারণ মানুষের পাশাপাশি এই বিয়োগান্তক ঘটনায় শোক প্রকাশ করছেন বিনোদন অঙ্গনের তারকারাও। সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, বেগম জিয়ার মতো নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে।

গানের ভুবনের পাশাপাশি রাজনীতির মাঠেও দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন বেবী নাজনীন। খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। সেই স্মৃতি ও শ্রদ্ধাবোধ থেকেই তিনি এই শোকবার্তা দিয়েছেন।

‘প্রতিহিংসার বিচার আল্লাহ করবেন’ শোকাহত বেবী নাজনীন লিখিত বার্তায় বলেন, “শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন।”

তিনি আরও বলেন, “তার মৃত্যুর খবরে আজ বাক্‌রুদ্ধ হয়ে গেছে মানুষ, বাক্‌রুদ্ধ হয়ে গেছে সারা দেশ। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন ইনশা আল্লাহ।”

তারেক রহমানের ওপর আস্থা প্রয়াত নেত্রীর রেখে যাওয়া আদর্শ ও আশীর্বাদই আগামীর পাথেয় হবে বলে মনে করেন এই গায়িকা। তিনি লেখেন, “তার এই অন্তিমযাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।”

সবশেষে জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বেবী নাজনীন বলেন, “মহান আল্লাহ জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এই মুহূর্তে আমি এই দোয়াই করি।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X