রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হলো কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’

ঈদুল আজহা উপলক্ষে ‘ঘষা দিলেই গোল্ড’ প্রমোশনাল ক্যাম্পেইন ঘোষণা করছে কনকা ও হাইকো; ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্স কিনলেই স্বর্ণালংকার ও নগদ জেতার সুযোগ। ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে ‘ঘষা দিলেই গোল্ড’ প্রমোশনাল ক্যাম্পেইন ঘোষণা করছে কনকা ও হাইকো; ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্স কিনলেই স্বর্ণালংকার ও নগদ জেতার সুযোগ। ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’ শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ইলেকট্রনিক্স ও হাইকো। দেশের বাজারে ব্র্যান্ড দুটি বিপণন করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ।

প্রমোশনাল অফারের আওতায় কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন কিনলে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচকার্ড। কার্ড ঘষলেই জেতার সুযোগ থাকছে স্বর্ণালংকার, নগদ টাকা ও আকর্ষণীয় নানা পুরস্কার।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন, তিন দশকের বেশি সময় ধরে কনকা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন কনকা পণ্য সহজলভ্য।

তিনি জানান, কনকা ও হাইকো ব্র্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য, গুণগত মান, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে গ্রাহকদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। শিগ্‌গিরই বাজারে যুক্ত হবে নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।

সম্মেলনে জানানো হয়, বিশ্বের বহু দেশে সমাদৃত কনকা রেফ্রিজারেটর, ফ্রিজার ও সিলিং ফ্যান এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। পণ্যগুলো পরিবেশবান্ধব, ব্যবহার উপযোগী ও গ্রাহকবান্ধব ডিজাইনে তৈরি।

কনকা রেফ্রিজারেটরে ব্যবহৃত ব্লুজোন ও ভিটামিন ফ্রেশ টেকনোলজি, অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার, হিউমিডিটি কন্ট্রোলার, অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট এবং ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি বাজারে আলাদা অবস্থান তৈরি করেছে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার ব্যাকটেরিয়া ৯৯.৯% পর্যন্ত নিষ্ক্রিয় করে খাবারের গুণগত মান বজায় রাখতে সহায়তা করে বলে জানানো হয়।

ইনভার্টার প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি পণ্যের স্থায়িত্ব বাড়ায়। ট্রিপল মোড ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল একই সঙ্গে রেফ্রিজারেটর, ফ্রিজার ও সুপারকুল সুবিধা দেয়।

কনকার হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মধ্যে রয়েছে এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সচার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার ও ইলেকট্রিক আয়রনসহ নানা পণ্য। কিছু যন্ত্রাংশ আমদানি করে দেশে সংযোজন ও উৎপাদন করা হয়।

অনুষ্ঠানে গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে আকর্ষণীয় পুরস্কার ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ক্রেতাদের জন্য বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করবে ‘ঘষা দিলেই গোল্ড’ ক্যাম্পেইন— এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X