চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জেন্টেল পার্ক ও শৈল্পিককে জরিমানা

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি : কালবেলা
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি : কালবেলা

পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে চট্টগ্রামের জেন্টেল পার্ক ও অন্যের পণ্য নিজেদের নামে বিক্রি করার কারণে শৈল্পিক ব্র্যান্ডকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৯ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেন্টেল পার্ককে ৫০ হাজার টাকা, অন্য প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাক নিজেদের নামে বিক্রির দায়ে শৈল্পিককে ৩০ হাজার টাকা, নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ইন্টার লিংক কসমেটিকসকে ৫ হাজার টাকা, আর বি কালেকশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১১

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১২

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৩

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৪

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৫

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৬

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৭

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৮

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

২০
X