ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৩ নির্মাণশ্রমিকের

দুর্ঘটনাস্থলে পড়ে আছে হতাহত তিনজন। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে পড়ে আছে হতাহত তিনজন। ছবি : কালবেলা

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজির দিঘি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- হারুয়ালছড়ি ইউনিয়নের হাজিরখালি গ্রামের নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী নির্মাণশ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার একটি সনাতনী ধর্মাবলম্বীদের বৌভাত অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফিরছিল বাসটি। অন্যদিকে, তিনজন নির্মাণশ্রমিক কাজ শেষে একই মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে একটি খাদে পড়ে যায়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন কালবেলাকে বলেন, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আমার কাছে তথ্য অনুযায়ী ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও দুজনের প্রাণহানি ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনা কীভাবে ঘটেছে এবং প্রকৃত হতাহতদের তথ্য পরে জানা যাবে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ফটিকছড়ি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, অপরিকল্পিত সড়কের কারণে এমন দুর্ঘটনা প্রায় ঘটে। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে উন্নতকরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X