কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:২৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিএসই ফেস্ট-২০২৩ এ আইডিয়াথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিডিইউ

নটরডেম ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৩ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
নটরডেম ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৩ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

নটরডেম ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৩ এ আইডিয়াথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের এডুকেশনাল টেকনোলজি বিভাগের ২০২০-২১ সেশনের ৩ শিক্ষার্থী সিয়াম উল আলম, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর এবং শেখ সোলাইমান ছনি।

তাদের টিমের নাম ‘The Flying Dutchman’ এবং তাদের প্রজেক্টের নাম ‘Sustainable Dhaka City’।

শনিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ম রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ২য় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

নটরডেম ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৩ এ আইডিয়াথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের এডুকেশনাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সিয়াম উল আলম, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর এবং শেখ সোলাইমান ছনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, পিইঞ্জ, মাননীয় উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

টিম ‘The Flying Dutchman’-কে সর্বাত্মক সহযোগিতা ও দিক-নির্দেশনা প্রদানের জন্য টিমের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ, উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা সব ধরনের সহযোগিতার জন্য বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X