কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাশনাল ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ

ন্যাশনাল ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ। ছবি : কালবেলা
ন্যাশনাল ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ। ছবি : কালবেলা

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ইরতেজা আহমেদ খান।

তিনি দীর্ঘ ২৫ বছর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতায় সর্বশেষ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই এই দুটি নতুন কোম্পানি পুরোপুরি আর্থিক কার্যক্রম শুরু করে।

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে (ডিবিএইচ) তার কর্মজীবন শুরু হয়। এরপর প্রায় এক দশক ধরে আইডিএলসি ফাইন্যান্সে মহাব্যবস্থাপক ও কনজ্যুমার ঋণ সেবার প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-আর্থার অ্যান্ডারসেনের অনুমোদিত সদস্য অ্যাকনাবিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টসে কাজ করেন তিনি।

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইএমবিএ ডিগ্রি অর্জনের পর, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইন্টারমিডিয়েট ডিগ্রি অর্জন করেন।

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান ভূঁইয়ার নিয়োগকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, ইরতেজা আহমেদের নেতৃত্বে ন্যাশনাল ফাইন্যান্স সামনের দিকে এগিয়ে যাবে।

এ বিষয়ে ইরতেজা আহমেদ বলেন, ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে পেরে আমি গর্বিত।

প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X