কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ওমর ফারুক খান ইসলামী ব্যাংকের নতুন এমডি

ইসলামী ব্যাংকের নতুন এমডি। ছবি : কালবেলা
ইসলামী ব্যাংকের নতুন এমডি। ছবি : কালবেলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুলাই ২০২৮ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডাকে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নেন তিনি। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা।

ব্যাংকিং খাতে ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওমর ফারুক খান গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেন।

তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, জোন অফিস, শাখা এবং বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন। তার অভিজ্ঞতা ব্যাংকটির অপারেশনাল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ওমর ফারুক ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগ ব্যাংকটির পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X