কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ালটনের লোগো। পুরোনো ছবি
ওয়ালটনের লোগো। পুরোনো ছবি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে রোববার (২৯ অক্টোবর) দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, কোম্পানির স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, শামসুল আলম মল্লিক, এফসিএ এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ।

এ ছাড়াও সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান (অব.), এস এম শোয়েব হোসেন নোবেল এবং এমদাদুল হক সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, মো. হুমায়ুন কবীর এবং মো. ইউসুফ আলী, কোম্পানি সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন, এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট এবং কম্প্লায়েন্স (ভারপ্রাপ্ত) রহমত আরা হুদা, এসিএ, এফসিএমএ; কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদনসহ প্রতিষ্ঠান ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য শেয়ারপ্রতি ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

এ ছাড়াও, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের নির্বাচন/পুনঃনির্বাচন এবং প্রতিষ্ঠানের একজন স্বতন্ত্র পরিচালককে আগামী ৩ বছরের জন্য পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, চার্টাড একাউন্টেন্টস্কে এবং করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স আল-মুক্তাদির অ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টকে পুনঃনিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X