কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেল পাঁচ প্রতিষ্ঠান

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে পাঁচ বিভাগের পাঁচ প্রতিষ্ঠান। ছবি : কালবেলা
বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে পাঁচ বিভাগের পাঁচ প্রতিষ্ঠান। ছবি : কালবেলা

পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেল ৫ বিভাগের পাঁচ প্রতিষ্ঠান। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলো- ছোট ব্যবসা বিভাগের শপআপ, বড় ব্যবসার বিভাগে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ, একাডেমিক বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পিএমও বিভাগে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং সামাজিক প্রভাব বিভাগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিআরডি)।

পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আনেশা আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পিএমআইয়ের দক্ষিণ এশিয়ার অঞ্চলের মেন্টর প্রসন্ন সম্পথকুমার। এ ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার, ডি ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ।

এ বছর প্রকল্প ব্যবস্থাপনা পুরস্কারের জন্য পাঁচটি ভিন্ন বিভাগে ৪০টির বেশি প্রকল্প জমা পড়ে। ব্যবসাক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন বারোজন বিচারক প্রকল্প পরিচালনার সার্বিক দিক বিবেচনা করে প্রতিটি প্রকল্পের আবেদনের মূল্যায়ন করে সেখান থেকে ৫ বিজয়ীকে মনোনীত করেন। এ ছাড়া দশ বছর পূর্তি, স্বীকৃত সিনিয়র সদস্য ও পিএমআই সাউথ এশিয়া প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডের পূর্বের ২৩ জন বিজয়ীর প্রজেক্ট প্রদর্শন করা হয়।

পিএমআই বিশ্বব্যাপী রয়েছে এর ৬ লাখ ৮০ হাজার সদস্য। ৫০ লাখ পেশাদারকে পরিষেবা দিয়ে থাকে। ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ চ্যাপ্টার এবার নিয়ে টানা চতুর্থবার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল অ্যাওয়ার্ডের আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X