কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘শার্ক ট্যাংক’ ইউএসের বাংলা ডাবড আনছে বঙ্গ ও দীপ্ত টিভি

বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক’। পুরোনো ছবি
বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক’। পুরোনো ছবি

প্রথমবারের মতো রবির সৌজন্যে বিশ্বব্যাপি জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক’ পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ প্রযোজনা করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এর অংশ হিসেবে দর্শকদের শার্ক ট্যাংকের সাথে পরিচিত করতে আগামী ৮ ডিসেম্বর থেকে বঙ্গ ও দীপ্ত টিভি-তে যৌথভাবে সম্প্রচারিত হবে শার্ক ট্যাংক ইউএস-এর সিজন ১১-এর বাংলা ডাবড ভার্শন।

বাংলাদেশে শার্ক ট্যাংক-এর প্রথম সিজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে রবি, পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে স্টার্টআপ বাংলাদেশ, ব্যাংকিং পার্টনার হিসেবে প্রাইম ব্যাংক এবং স্ন্যাকস পার্টনার হিসেবে থাকবে অলিম্পিক ফুডি ইনস্ট্যান্ট নুডুলস। এই শোটির রেজিস্ট্রেশন পর্ব চলমান রয়েছে। দেশের অভিনব সব ব্যবসায়িক আইডিয়া ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আরও এগিয়ে নিয়ে যেতে আয়োজকদের এ প্রয়াশ।

শার্ক ট্যাংক ইউএসের সিজন ১১-কে এ শো-এর ইতিহাসের অন্যতম সেরা সিজন বলা হয়। প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ পায় এ সিজনের অংশগ্রহনকারীরা। এ সিজনের শার্ক হিসেবে আছেন কেভিন ও’লিয়েরি, রবার্ট হারজাভেক, লরি গ্রেইনার, মার্ক কিউবান-এর মতো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইনভেস্টররা। বিভিন্ন বয়সী উদ্যোক্তাদের দারুণ দারুণ ব্যবসায়িক আইডিয়ার দেখা মিলেছে শার্ক ট্যাংক ইউএস-এর এবারের সিজনে, তাই সিজনটি এতো বেশি আলোচিত।

শার্ক ট্যাংক ইউএসের এ ডাবড ভার্শন নিয়ে এই শো-এর আয়োজকরা বলেন, ‘শার্ক ট্যাংক সারা পৃথিবীতে খুব পরিচিত একটি শো। কিন্তু আমাদের দেশের জন্য এই শো এবং শো-এর ধারণাটি একেবারেই নতুন। আমরা চাই সারাদেশ থেকে সম্ভাবনাময় উদ্যোক্তারা এখানে আসুক। তাই মানুষকে এ শো সম্পর্কে জানাতে, কীভাবে পিচ করতে হয়, কীভাবে ইনভেস্টমেন্ট নিতে হয়, ইত্যাদি সম্পর্কে ধারণা দিতে আমরা শার্ক ট্যাংক ইউএস-এর একটি সম্পূর্ণ সিজন বাংলায় ডাবড করেছি। আমরা আশা করছি এই শো-টি দেখে সবাই শার্ক ট্যাংক সম্পর্কে জানবে, এটির প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবে এবং আমাদের দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী আইডিয়াগুলো নিয়ে শার্ক ট্যাংক বাংলাদেশে অংশগ্রহণ করবে।’

শার্ক ট্যাংক ইউএসের ডাবড ভার্শন আগামী ৮ ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার রাত ১১:৩০ টায় দীপ্ত টিভি ও তার পরপরই বঙ্গ-অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে এবং এর পরদিন, শনিবার দুপুর ১২:১০ টায় আবারও দীপ্ত টিভিতে পুনঃপ্রচারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X