কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম এখন পাবনায়

ছবি : পাবনার সিংগা বাজার এলাকায় ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড’-এর উদ্বোধনীতে অতিথিরা।
ছবি : পাবনার সিংগা বাজার এলাকায় ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড’-এর উদ্বোধনীতে অতিথিরা।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবনা সদরে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড’।

সিংগা বাজার এলাকায় চালু হওয়া শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

সম্প্রতি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক সরকার, মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুমের উদ্বোধন করেন।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা, দুই বাংলার জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি ও ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী এম এ মজিদসহ স্থানীয় অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমডি এমদাদুল হক সরকার বলেন, দেশব্যাপী প্রায় ১২শ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুমের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য ও সেবা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ওয়ালটন। এই এলাকায় শোরুম চালু করার মধ্য দিয়ে স্থানীয় ক্রেতাদের কাছে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আরও সহজলভ্য হলো।

মো. হুমায়ুন কবীর বলেন, আন্তর্জাতিক মানের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সব সময় সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এই অ লের মানুষ এখন আরও সহজেই ওয়ালটন পণ্য ও সেবা পাবেন।

চিত্রনায়ক আমিন খান বলেন, ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এতো বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৪০টিরও অধিক দেশে রপ্তানি হচ্ছে। পাবনায় নতুন এই শোরুমের মাধ্যমে ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বৃদ্ধি পাবে। আমাদের প্রত্যাশা পাবনার প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য। এতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।

ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী এম এ মজিদ জানান, দীর্ঘ দিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম এখানকার মানুষের দরকার ছিল। আজ সেই চাহিদা পূরণ হলো।

অনুষ্ঠানে বিখ্যাত কমেডিয়ান আবু হেনা রনি মজার মজার কৌতুক পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X