কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হারল্যান স্টোর থেকে পণ্য কিনে এবার লাখপতি হলেন মিতু খাতুন

হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ক্যাম্পেইনে লাখপতি হলেন মিতু খাতুন। ছবি : সৌজন্য
হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ক্যাম্পেইনে লাখপতি হলেন মিতু খাতুন। ছবি : সৌজন্য

দেশজুড়ে চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’। এই ক্যাম্পেইনে মাত্র ২ হাজার ৫ টাকার অথেনটিক স্কিনকেয়ার পণ্য কিনে লাখপতি হলেন কাশিনাথপুরের মিতু খাতুন। বৃহস্পতিবার (২১ মার্চ) কাশিনাথপুরের হারল্যান স্টোরের সামনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মিতু খাতুনের হাতে লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক সায়মন সাদিক।

গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে মিতু হলেন দ্বিতীয় লাখপতি। মিতু খাতুন কাশিনাথপুর পাবনার বাসিন্দা।

নকল ও ভেজাল পণ্য না কিনে নিজের স্কিনের যত্নে অথেনটিক প্রোডাক্ট কেনার জন্য গত মঙ্গলবার (১৯ মার্চ) হারল্যান স্টোরে আসেন তিনি। সেখান থেকে ২ হাজার ৫ টাকার পণ্য কেনেন।

এরপর তার মোবাইল ফোন নম্বরটি ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’-এর জন্য রেজিস্টার করা হয় এবং সফটওয়্যারের মাধ্যমে তার জন্য পুরস্কার নির্বাচন করা হয়। এতেই তিনি পেয়ে যান মেগা প্রাইজ লাখপতি হওয়ার বার্তা।

উচ্ছ্বসিত কণ্ঠে মিতু বলেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এক লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘উপহারটি পেয়ে আমি অনেক খুশি, আপনারাও হারল্যান স্টোরে এসে ন্যূনতম ২০০০ টাকার পণ্য কিনে পেতে পারেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার।’

হারল্যান স্টোরের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল বলেন, ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪-এর দ্বিতীয় লাখপতিকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। হারল্যান প্রমাণ করেছে, এর পণ্য গুণে-মানে ও কার্যক্রমে শতভাগ অথেনটিক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক এইচবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশে অথেনটিক কসমেটিকস-এর সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’। ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’।

নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। সারা দেশজুড়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে অথেনটিক পণ্য কিনে লাখ লাখ টাকার পুরস্কার পাওয়ার সুযোগ।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সব রকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য।

এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন সুপারস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা সাহা মিমের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X