কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আইএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : সৌজন্যে
আইএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : সৌজন্যে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে বুধবার (২৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন ছিল শোষণমুক্ত সমাজ গড়া। তার ঐতিহাসিক ভাষণ ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে এই অর্জিত স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বের কারণেই তিনি জনমানুষের হৃদয়ের নেতা হয়েছেন। তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে কাজ করতে হবে।

বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদরা মৃত্যুর যন্ত্রণা তিলে তিলে ভোগ করে আমাদেরকে স্বাধীনতার মধুর স্বাদ এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়নে দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম থাকতে হবে। বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, দেশের জন্য কাজ করতে হবে।

তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে আইএসইউর শিক্ষার্থী আতিকা নওশীন বলেন, বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্বে, তারুণ্যের শক্তিতে ভর করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে নিয়ে যেতে হবে উন্নত দেশের কাতারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বিশেষ আলোচক ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী।

জ্যেষ্ঠ প্রভাষক সুলতানা মুশফিকা রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আইএসইউ ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন, মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদ এর ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X