কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে দুস্থ ও অসহায়দের মাঝে রূপায়ণ গ্রুপের যাকাত সামগ্রী বিতরণ

রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণ। ছবি : সংগৃহীত
রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণ। ছবি : সংগৃহীত

সোনারগাঁয়ে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ৪ হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার বারদী ইউনিয়নের রূপায়ণ প্যালেসে যাকাত সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, বারদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, ৯নং ওয়ার্ড মেম্বার নাজমুল হক, রূপায়ণ গ্রুপের ম্যানেজার অপারেশন হাফিজ আহম্মেদ, রূপায়ণ গ্রুপের সহকারী প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মাহমুদুল হাসান, বারদী বাজার কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ওবায়দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বারদী ইউনিয়নের গোয়ালপাড়া স্কুল মাঠ ও মেঘনা নদীর চরাঞ্চল নুনেরটেকে যাকাত সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার।

এর আগেও যাকাত সামগ্রী ছাড়াও রূপায়ণ গ্রুপ শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন খাদ্যসামগ্রী বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X