কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সদস্যদের জন্য ‘বেসিস ভেঞ্চার ক্যাপিটাল’ করতে চান সহিবুর রানা

সহিবুর রহমান খান রানা। সৌজন্য ছবি
সহিবুর রহমান খান রানা। সৌজন্য ছবি

দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবা খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ মে। নির্বাচনে ‘টিম সাকসেস’ প্যানেল থেকে দ্বিতীয় দফায় অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও সলিউশন নাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সহিবুর রহমান খান রানা। নির্বাচনে অংশ নিয়ে বেসিস সদস্যদের জন্য কী কী করবেন সে ব্যাপারে কথা বলেছেন একটি গণমাধ্যমের সঙ্গে।

তিনি বলেন, আমি মূলত ৩টি বিষয় নিয়ে বেসিসে কাজ করতে চাই। তার মধ্যে প্রধান ও অন্যতম ব্যাপার হচ্ছে সদস্যদের জন্য ‘বেসিস ভেঞ্চার ক্যাপিটাল’ নামে একটি প্রতিষ্ঠান করতে চাই। যেখানে সরকারি-বেসরকারি বিভিন্ন তহবিল যুক্ত করে মেম্বাররা যেন খুব সহজেই তাদের প্রয়োজনীয় অর্থায়ন বেসিস থেকেই নিতে পারে।

সহিবুর রহমান খান রানা বলেন, শেয়ারিং মডেলে স্বল্প খরচে মেম্বারদের আবাসন সমস্যা সমাধান করতে চাই। বিগত দিনগুলোতে মেম্বার কোম্পানিগুলো সঙ্গে কথা বলে দেখতে পেয়েছি অনেকেই নিজস্ব আবাসনের সমস্যায় রয়েছেন। নির্বাচনের পূর্বেই আমরা ৫০ জন সদস্যের জন্য শেয়ারিং মডেলে মেম্বারদের টাকাতেই একটি করে ফ্ল্যাট নির্মাণ করার চেষ্টা করি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে।

কাজ করতে গিয়ে দেখতে পেলাম খরচের মূল টাকাটা চলে যায় জমির দামে। ইচ্ছা ছিল নির্বাচনের পূর্বে এই ৫০ জনের ফ্ল্যাটের কাজ শুরু করে বিষয়টি শুধু নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে ফাইল বন্দি রাখবো না। কিন্তু বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। যদিও অনেক অভিজ্ঞতা হয়েছে।

যদি বেসিস নির্বাচনে পরিচালক হতে পারি তাহলে সরকার থেকে স্বল্প মূল্যে জমি ব্যবস্থা করা অনেক সহজ হবে এবং বেসিসের প্রায় আড়াই হাজার সদস্যদের জন্য বিভিন্ন লোকেশনে নিজস্ব আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। মেম্বাররা তাদের খরচেই বিল্ডিং নির্মাণ করবেন। কিন্তু জমির দাম কমে গেলে এবং বেসিসের মাধ্যমে বিষয়টি মনিটর হলে মেম্বারদের আবাসন সমস্যা দূর হবে বলে আমি বিশ্বাস করি।

রানা বলেন, ঢাকার বিভিন্ন জোনে শেয়ারিং মডেলে জোনাল প্রাইভেট হাইটেক পার্ক প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রাখতে চাই। বেসিস মেম্বারদের জন্য জোনাল শেয়ারিং মডেলে নিজেদের অফিস ব্যবস্থা হবে। সরকার বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক করলেও ঢাকার ভেতর জোনে অনুযায়ী এই ব্যবস্থা নেই। বেসিসের মাধ্যমে যদি ঢাকার কিছু জায়গায় শেয়ারিং মডেলে প্রাইভেট হাইটেক পার্ক করা যায়, তাহলে আমার মনে হয় কম খরচে অনেক আইটি কোম্পানি সেই সুযোগ কাজে লাগাতে পারবে। কেউ চাইলে অনেকটা ভার্চুয়াল অফিসের মতো শুধু ঠিকানার জন্যও সেই অফিস ব্যবহার করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X