কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১১:০৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্যাম বন্ড ব্র্যান্ডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের পরিবেশক সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা
সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের পরিবেশক সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ৩০০ এর অধিক পরিবেশকের উপস্থিতিতে স্যাম বন্ডের ব্যবসায় সম্প্রসারণ, ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও কর্মপন্থা ঘোষণা, সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের নিশ্চয়তা এবং পরিবেশকদের অবদানকে স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসানের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য দেন চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস।

সামুদা স্পেক কেম লিমিটেডের এডভাইসর নাসিম আনোয়ার কোম্পানির লক্ষ্য অর্জনে পরিবেশকদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটেগরিতে লক্ষ্য অর্জনের জন্য পরিবেশকদের পুরস্কৃত করে। পরে র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামুদা স্পেক কেম লিমিটেডের ডিরেক্টর মো. মুস্তাফিজুর রহমান, হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ আকরামুজ্জামান, হেড অব এইচ আর অ্যান্ড এডমিন মো. মুসফিকুল আজম, হেড অব অপারেশন মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X