বগুড়া ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৬৭১ বস্তা সরকারি রেশনের চাল উদ্ধার, গ্রেপ্তার ৫

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

বগুড়ায় আত্মসাৎ করা ৬৭১ বস্তা সরকারি রেশনের চাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পাঁচ সদস্যকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাতে শেরপুর উপজেলার মির্জাপুর খলিফাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলো শেরপুর উপজেলার মদনপুর মির্জাপুর এলাকার তুহুর ইসলাম ওরফে হাসান, ধর্মকাম মলারগাড়ি এলাকার নূর মোহাম্মদ, ধর্মকাম মলারগাড়ি নামাপাড়া এলাকার ইব্রাহীম হোসেন, ধর্মকাম যমুনাপাড়া এলাকার মোতালেব হোসেন এবং ধুনট মোড় খন্দকারপাড়া এলাকার জুলফিকার আলী ভুট্টো।

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে একটি ট্রাক নিয়ে চালক ও সহযোগী আদমদীঘির সান্তাহার ওয়্যারহাউস গোডাউন থেকে রেশনের সরকারি চাল নিয়ে ফরিদপুর রওনা হয়। রাত ৮টার দিকে ফরিদপুরের সালথা এলএসডি গোডাউন থেকে আবু তাহের নামে একজন মুঠোফোনে চালের খোঁজখবর নেন। খোঁজ না পেয়ে তিনি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে খোঁজ করতে থাকেন।

তিনি বলেন, একপর্যায়ে রাত ৯টার দিকে আবু তাহের জানতে পারেন শেরপুর উপজেলার মির্জাপুর খলিফাপাড়া এলাকায় মঞ্জু মাস্টারের ধানের চাতালের উত্তর কর্নারে দক্ষিণ দুয়ারী টিনশেড গোডাউনের দরজার সঙ্গে ট্রাক লাগিয়ে চাল আনলোড করছে। আবু তাহের ঘটনাটি জেলা পুলিশকে জানালে রাত ১২টার দিকে ডিবির একটি দল গোডাউনের সামনে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা জানায়, ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬৭১ বস্তায় ২০ হাজার ১৯৭ কেজি চাল উদ্ধার করে। পরে চাল আত্মসাৎ এর কাজে ব্যবহৃত ওই ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১০

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১১

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১২

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৩

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৫

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৬

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৭

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৮

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৯

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

২০
X