বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি গাছ কেটে নিলেন যুবলীগ নেতা

সড়কের পাশে লাগানো একটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন যুবলীগ নেতা। ছবি : কালবেলা
সড়কের পাশে লাগানো একটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন যুবলীগ নেতা। ছবি : কালবেলা

বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে মো. টুকু নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

শনিবার (২৯ জুন) দুপুরে বিহিগ্রাম-বন্তইর সড়ক থেকে অনুমোদন ছাড়াই গাছটি কাটেন তিনি।

মো. টুকু উপজেলার চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক।

জানা গেছে, উপজেলার বিহিগ্রাম বাজার থেকে বন্তইর গ্রামের সড়কের দুপাশে তিন কিলোমিটারজুড়ে বনবিভাগের আওতায় স্থানীয় উপকারভোগীদের মাধ্যমে তিন হাজার শিশু ও ইউক্যালিপটাসসহ নানা ধরনের গাছ রোপণ করা হয়। তারা এসব গাছগুলো দেখাশোনা করতেন।

বেশ কিছুদিন আগে দরপত্রের মাধ্যমে কিছু গাছ কেটে বিক্রি করা হয়। এরপর থেকে নানা অজুহাতে স্থানীয়রা গাছগুলো কাটতে শুরু করেন। শনিবার দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক টুকু একটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন।

চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক টুকু বলেন, যে গাছটি কেটেছি ওটা আমার শ্বশুড়ের জমির সঙ্গে লাগানো। বাড়ির কাজের জন্য গাছটি কাটা হয়েছে। আমি একা নই, অনেক মানুষই এরকম গাছ কাটেন।

দুপচাঁচিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, গাছকাটার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি। গাছকাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে থানায় মামলা করা হবে।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ কালবেলাকে বলেন, গাছগুলো কোন বিভাগের সেটি জেনে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে। তারাই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন

আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে নেমে ফিফার কঠোর বার্তা

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

আর্লিং হলান্ড কি বিবাহিত, জীবনসঙ্গী কে?

স্লুইসগেট অকেজো, টানা বর্ষণে পানির নিচে মনপুরা

টানা ভারী বর্ষণে অচল চট্টগ্রাম

চেইনম্যানকে ‘কানুনগো’ বানিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

৭ বছরের শিশুর পাকস্থলীতে ৫ টাকার কয়েন

১০

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১৪ আয়াত নিয়ে একটু ভাবুন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

১২

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

১৩

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

১৪

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

১৫

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

১৬

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১৭

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

১৮

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

১৯

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

২০
X