গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদ জয়ের প্রস্তুতি নিতে শিশুদের আহ্বান প্রধানমন্ত্রীর

গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জ্ঞানবিজ্ঞান ও গবেষণার মাধ্যমে চাঁদ জয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা একদিন চাঁদে যাবো। কাজেই এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সেখানে একটি মুজিব কর্নারের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি স্কুলের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

এ সময়, শেখ পরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজমা আক্তার, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী পৌর সুপার মাল্টিপারপাস পৌর মার্কেটের উদ্বোধন শেষে দুপুর ১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এর আগে শুক্রবার সড়ক পথে সন্ধ্যায় টুঙ্গিপাড়া আসেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পরে রাত ৭টা ৫৫ মিনিটে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। পরে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর বাড়িতে রাত যাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১০

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১২

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৩

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১৪

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৫

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৬

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৭

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৯

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

২০
X