মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে : সেলিমুজ্জামান

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার কহলদিয়া গ্রামে বাটিকামারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, ইউপি চেয়ারম্যান বাদত মাতুব্বর, সমাজসেবী বাবু ফকির, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১০

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১১

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১২

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৩

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৪

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৫

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৭

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৯

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

২০
X