চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৬:০৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত ইটভাটায় বিদেশি ফল চাষ

ইটভাটায় গড়ে ওঠা ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো ঘুরে দেখছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি : কালবেলা
ইটভাটায় গড়ে ওঠা ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো ঘুরে দেখছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি : কালবেলা

এক সময়ের পরিত্যক্ত ইটভাটা এখন সবুজের সমারোহ। পরিত্যক্ত সেই ইটভাটায় কেমিক্যাল ও বিষমুক্ত বিভিন্ন ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চাঁদপুরের উদ্যোক্তা হেলাল উদ্দিন।

চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে দেখা মিলে হেলাল উদ্দিনের ‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’। পরিত্যক্ত ইটভাটা বালু ভরাট করে তিনি গড়ে তোলেন তার এই স্বপ্নের রাজ্য। যেখানে আছে, বিদেশি নানা জাতের আম, মালটা, ড্রাগন, স্ট্রবেরিসহ নানা প্রজাতির ফল। নদী তীরঘেষা এই সবুজের সমারোহে একই সঙ্গে তিনি গড়ে তুলেছেন রিভার ভিউ ক্যাফে নামে রেস্টুরেন্টও। যেখানে বিশ্বসেরা এসব ফল চিনতে ও দেখতে ছুটে আসেন শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর কর্মচারী বাপ্পী সরকার বলেন, যখন এখানে প্রথম কাজ শুরু করি তখন বুঝতেই পারিনি এটা এত জনপ্রিয় হয়ে উঠবে। এখানে কাজের সুবাধে আমি এখন বিশ্বসেরা আম চিনতে পারছি এবং এগুলোর পরিচর্যা করতে পারছি। আমার মতো প্রায় ৩০ জন কর্মচারী এখানে কাজ করছেন। সবচেয়ে ভালো লাগে যখন মানুষ আমার কাছে এখানকার আম ও অন্যান্য ফল সম্পর্কে জানতে চায়।

এখানে ঘুরতে আসা বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, মিশ্র ফলের এই বাগানের নাম ফ্রুটস ভ্যালি এগ্রো। যেখানে বিশ্বসেরা ৪৮ প্রজাতির আমসহ মোট ৩৭ প্রজাতির নানা জাতের ফলের পরীক্ষামূলক চাষাবাদ হচ্ছে। বালি দিয়ে ভরাট করা এই স্থানটিতে সারাবছর ফল পাওয়া যায় বলে এটি চাঁদপুরের আলোচিত স্থান। এখানে ক্যান্সার প্রতিরোধক গাছের জাতেরও চাষাবাদ হচ্ছে। এ ছাড়াও ৯ প্রজাতির এবাকাডো, ১১ প্রজাতির লংগন, ১৯ প্রজাতির কমলা, মাল্টা ও বিচিবিহীন ফলের চাষ হওয়ায় এটি সবার কাছে শিক্ষণীয়।

চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান বলেন, উচ্চমূল্যের কিং অব চাকাপাত, অস্টিন, অস্টিন গোল্ড, মায়া, কেরাবো, হেডেন, মিয়াজাকি, ব্লেক স্টোন, থ্রি টেস্টের মতো বিশ্বসেরা আমের জাত চিনতে শিক্ষার্থীদের এখানে আসা উচিত। তা ছাড়া আমাদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঠপর্যায়ে এ সংক্রান্ত অনেক কিছু হাতে-কলমে জানার জন্য এখানে আসা প্রয়োজন। কেননা তাদের এ সংক্রান্ত দুটি বিষয়ও রয়েছে।

এ বিষয়ে ফ্রুটস ভ্যালি এগ্রোর স্বত্বাধিকারী হেলাল উদ্দিন বলেন, শখের বসে গড়ে তোলা এই ফলের বাগানের কোনো কোনো আমের দামের কেজি ৭শ’ থেকে ১ হাজার টাকা। এ ছাড়াও এসব গাছের চাড়ার মূল্যও ৫শ’ থেকে ৫ হাজার টাকা। যা অত্যন্ত লাভজনক বলেই মনে করছি। আর এখানে যারা এগুলো দেখতে আসেন তারাই এগুলোর ক্রেতা। তাই আমি নতুন উদ্যোক্তা যারা হতে চায় তাদের বলব, আপনারা কমদামি জাতের ফলচাষে না ঝুঁকে উচ্চমূল্যের বিশ্বমানের ফলের চাষাবাদে আগ্রহী হন। এতে করে দেশে ফলের চাহিদা পূরণ হয়ে অর্থনীতিতেও এ দেশের ফল ভালো অবদান রাখতে পারবে বলে আশা করছি।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, বালির ওপর মাটি ফেলে গড়ে তোলা পরীক্ষামূলক এই ফলের বাগান গড়ার কারিগর হচ্ছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন সাহেব। তার পাশে সবসময় পরামর্শ সহযোগিতা নিয়ে পাশে আছে কৃষি বিভাগ। আমরা চাই তার এমন অনুকরণীয় ফলের বাগান দেখে বেকাররাও এমন উদ্যোক্তা হতে আগ্রহী হয়ে উঠুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X