কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

তিন দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এই প্রথম তিন দেশের প্রতিনিধিরা একসঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছেন।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের পর ক্রেমলিন নিশ্চিত করেছে যে, রাশিয়ার কর্মকর্তারা আবুধাবির আলোচনায় অংশ নেবেন। রাশিয়া ওই বৈঠককে ‘সব দিক থেকেই কার্যকর’ বলে বর্ণনা করেছে। তবে জানিয়েছে, ভূখণ্ডসংক্রান্ত বিষয়গুলোর সমাধান না হলে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি সম্ভব নয়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় মিত্রদের ‘রাজনৈতিক সদিচ্ছার অভাব’ নিয়ে সমালোচনা করেন। বৃহস্পতিবার রাতে মস্কোয় পুতিনের সঙ্গে হওয়া বৈঠকে তিনজন মার্কিন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও ছিলেন।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনাগুলো ছিল ‘গভীর, গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, ভূখণ্ডসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।

উশাকভ বলেন, আলাস্কার অ্যাঙ্কোরেজে সম্মত সূত্র অনুযায়ী ভূখণ্ড ইস্যুর সমাধান না হলে দীর্ঘমেয়াদি সমঝোতার কোনো সম্ভাবনা নেই। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত রাশিয়া তাদের তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাবে।

এর আগে গত বছর স্টিভ উইটকফ বলেছিলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনকে ‘দৃঢ়’ নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মতিতে রাজি হয়েছিল। দাভোসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি বলেন, পূর্ব ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ এখনো অমীমাংসিত। তিনি বলেন, সবকিছুই ভূখণ্ডের প্রশ্নে আটকে আছে। এটি এখনো সমাধান হয়নি। সমঝোতার জন্য শুধু ইউক্রেন নয়, রাশিয়াকেও প্রস্তুত থাকতে হবে।

আলোচনার গুরুত্ব বোঝাতে জেলেনস্কি ইউক্রেনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচক দলে অন্তর্ভুক্ত করেছেন। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কিরিলো বুদানোভ এবং ডেভিড আরাখামিয়া এরই মধ্যে দাভোসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের সঙ্গে আবুধাবিতে যোগ দেবেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান আন্দ্রি হ্নাতভ।

অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর প্রধান জেনারেল ইগর কোস্তিউকভ। একই সময়ে রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ অর্থনৈতিক বিষয় নিয়ে আলাদাভাবে স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X