চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে যায় শিশু মো. কাউছার (৩) ও রোববার (৭ জুলাই) শিশু মো. মাহিম হোসেন (৫) বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

পরে পরিবার ও স্থানীয়রা নদী থেকে শিশু কাউছার ও শিশু মো. মাহিম হোসেনের লাশ উদ্ধার করে।

নিহত শিশু মো. মাহিম হোসেন উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে ও মো. কাউছার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মো. বায়জিদের ছেলে।

স্থানীয় ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, শিশু কাউছার আলী সোমবার সকালে মায়ের রান্না করার সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে মারা যায় ও মাহিম হোসেন বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই শিশুদের লাশ উদ্ধার করে পরিবার।

ইউএনও মাহবুব হাসান জানান, নিহত শিশুদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বন্যার সময় বাড়ির শিশুদের প্রতি বাড়তি নজরে রাখা, সাঁতার শেখানোসহ অভিভাবকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে বলে জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X