বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে প্রবাসীর লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

টাকা আত্মসাতের অভিযোগ ওঠা তরুণী ফারহা ইসলাম তামিমা। ছবি : সংগৃহীত
টাকা আত্মসাতের অভিযোগ ওঠা তরুণী ফারহা ইসলাম তামিমা। ছবি : সংগৃহীত

অনলাইনে প্রেম, অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন এক কুয়েতে প্রবাসীর ভাই।

অভিযোগকারী হলেন বরিশালের বাকেরগঞ্জের চারাদী ইউনিয়নের পশ্চিম চারাদী গ্রামের মনির হাওলাদারের ছেলে আদর ও কুয়েত প্রবাসী মাইনুল ইসলাম আবীরের আপন ভাই।

ভবিষ্যতে কোনো প্রবাসী যেন এ ধরনের প্রতারণার শিকার না হয় এবং ভুক্তভোগী প্রবাসী তার কষ্টার্জিত অর্থ ফেরত পায় সে কারণেই থানায় অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান প্রবাসীর ভাই আদর হাওলাদার।

আদর অভিযোগে উল্লেখ করেন, তার ভাই কুয়েত প্রবাসী মাইনুল ইসলাম আবীরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় বরগুনা ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. আমিনুল ইসলামের মেয়ে ফারহা ইসলাম তামিমার সঙ্গে। এরপর থেকেই হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের কথাবার্তা হয়। সেই সুবাদে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে ফারহা ইসলাম তামিমা আমার ভাই কুয়েত প্রবাসী মাইনুল ইসলাম আবীরকে বিয়ের প্রলোভন দেখায় এবং সে আমার ভাইকে বিয়ে করতে চায়। তার সরল কথায় বিশ্বাস করে তার প্রয়োজন অনুযায়ী কুয়েত থেকে টাকা পাঠাতে থাকে। এ পর্যন্ত তার বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখেরও বেশি টাকা পাঠায়। এ ছাড়াও আমার ভাইয়ের নিকট হতে ফারহা ইসলাম তামিমা কুরিয়ার মাধ্যমে সোনার গহনা আনায়।

এ প্রতারণার বিষয়ে ফারহা ইসলাম তামিমা ও তার তার সহযোগী কিছু লোকজনের মাধ্যমে আমার ভাইকে অপরিচিত এক নম্বর থেকে ফোন দিয়ে পিবিআই পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয় বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে ফারহা ইসলাম তামিমার সঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা ওসি আফজাল হোসেন বলেন, আদর হাওলাদার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন, তার ভাই প্রবাসী মাইনুল ইসলাম আবীরের কাছ থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে ফারহা ইসলাম তামিমা নামের এক নারী। অভিযুক্ত নারীর বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়। বরগুনা সদর সদর থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। পাশাপাশি আমরাও খোঁজখবর নিচ্ছি, তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X