কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় জেলা আওয়ামী লীগের মতবিনিময়

কয়রায় জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা। ছবি: কালবেলা
কয়রায় জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা। ছবি: কালবেলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) দলীয় মনোনয়নপ্রত্যাশী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম।

প্রতিদিন নির্বাচনী দুই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকা মার্কা প্রতীকে ভোট চাইছেন তিনি।

স্থানীয়রা বলেন, বিগত দিনে কয়রা থেকে কোনো এমপি নির্বাচিত হয়নি। তাই এবার দলমত নির্বিশেষে কয়রার সন্তানকে এমপি হিসেবে দেখতে চায় তারা। বর্তমানে তিনি নির্বাচনী প্রচারে জনপ্রিয়তায় শীর্ষস্থানে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কয়রার খান সাহেব কোমরউদ্দীন কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে বিকেলে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার, জোড়শিং বাজার ও নতুন বাজার, ফুলতলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভা করে সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ করেন।

আলহাজ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। যে দলের প্রধান কাণ্ডারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। খুলনা-৬ আসনে তিনি যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতীক দিবেন আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করব। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা এবং রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়নের কথাগুলো কয়রা-পাইকগাছাবাসীর দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছি। তারা যেন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দলমত নির্বিশেষে, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করেন।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জি এম কবি শামছুর রহমান, কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সবুর ঢালী, পাইকগাছার লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বাবু বিভূতি ভূষণ সানা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বুলবুল আহমেদ, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিদাস বাহাদুর, সহসভাপতি মো. কুদ্দুস সানা, কয়রা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সাহেব আলী, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলামিন ইসলাম, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন যুবলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. মিলন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন সরদার, মহেশ্বরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গনি আজম, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাবু, প্রদীপ মণ্ডলসহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা রাজেন্দ্রনাথ মণ্ডল, হরষিদ মণ্ডল, আল আমিন, মো. ইয়াসিন, নারায়ণ প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X