বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কারের দাবিতে উত্তাল কুমিল্লা

কুমিল্লা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ করেছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
কুমিল্লা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ করেছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে উপজেলার সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়।

এ সময় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়ক, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অতিক্রম করে কুমিল্লা সিলেট মহাসড়কে এসে অবস্থান নেয়। সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো প্রকাশ করেন।

আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা সিলেট মহাসড়ক। সড়কের দুইপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে সড়কেই গায়েবানা জানাযা নামাজ আদায় করা হয়। দুপুর ২টায় আন্দোলনকারীরা সড়কের অবরোধ তুলে নিয়ে আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

বক্তব্যে আন্দোলনকারীরা জানান, বৈষম্যমূলক কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি চালিয়ে যাবো।

এর পূর্বে বুধবার (১৭ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার বিভিন্ন কলেজ গুলোতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। স্ব-স্ব প্রতিষ্ঠানে বিক্ষোভ শেষে বেলা এগারোটায় সকল কলেজের শিক্ষার্থীরা উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজে সমবেত হয়ে সম্মিলিত আন্দোলনে অংশ নেয়।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

মুরাদনগর ইউএনও সিফাত উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে দুপুর ২টার মধ্যে আজকের জন্য কর্মসূচির সমাপ্তির ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X