মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

হাসপাতালে চিকিৎসাধীন আহত এনামুল হাসান অনয়। ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন আহত এনামুল হাসান অনয়। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর হামলা করে তাকে মারধর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

আহত ওই শিক্ষার্থীর নাম এনামুল হাসান অনয় (২২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লায়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে অনয় নিজ বাড়ি গৌরীপুর চলে আসেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে পৌর শহরের নিমতলী এলাকার গৌরীপুর গণগ্রন্থাগারের সামনে দুর্বৃত্তরা অনয়ের ওপর হামলা চালিয়ে মারধর করে। আত্মরক্ষায় অনয় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাতেরও চেষ্টা করে।

এনামুল হাসান অনয় বলেন, বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর বাড়ি চলে আসি। রাতে বাসায় ফেরার পথে ১০-১২ জনের একটি দল আমার ওপর হামলা চালিয়ে মারধর ও লাঠি পেটা করে। আমি পালানোর চেষ্টা করলে তারা আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডান হাতের কনুইয়ের নিচে একটি ও ডান পিঠের ওপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X