কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে বনে ফিরল বন্যহাতি

অসুস্থ বন্যহাতির পাশে বন বিভাগ সদস্যরা। ছবি : কালবেলা
অসুস্থ বন্যহাতির পাশে বন বিভাগ সদস্যরা। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাইয়ে গহিন বনের ভেতর অসুস্থ হয়ে লুটিয়ে পড়া বন্যহাতিকে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) হাতিটিকে কাপ্তাই পাল্পউড বন বিভাগের অধীন রাজবিলা রেঞ্জের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই পাল্পউড বাগান বন বিভাগের অধীন রাজভিলা রেঞ্জের ঝাংকাপাড়ার স্থানীয় কয়েকজন বাসিন্দা একটি বন্যহাতিকে বনের মধ্যে অসুস্থ অবস্থায় লুটিয়ে পড়তে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পাওয়ার পরপরই কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ওই হাতির চিকিৎসা ও নিরাপত্তার জন্য রাজভিলা রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন ও রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়।

পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে হাতিটির চিকিৎসার জন্য বান্দরবান জেলার প্রাণিসম্পদ অফিসার ডা. আসাদুজ্জামানসহ তিনজনের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে আসেন। তারা এসে অসুস্থ হাতিটির চিকিৎসা দেন। এ সময় ফোনেও হাতিটির সঠিক চিকিৎসায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন গাজীপুর জেলার বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জেন্ট ডা. মানিক।

পরে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে চিকিৎসা সেবা দিয়ে অসুস্থ হাতিটিকে সুস্থ করে তোলা হয়। হাতিটি পুরোপুরি সুস্থ হওয়ার পর বন বিভাগের সদস্যরা একইদিন রোববার রাজভিলা রেঞ্জের বন বিভাগ এলাকার আওতাধীন গহিন বনে অবমুক্ত করেন।

এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বাগান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নূরুল ইসলাম জানান, সবার আন্তরিক প্রচেষ্টায় বিশেষ করে রাজবিলা এলাকাবাসীর সহযোগিতায় আমরা অসুস্থ হাতিটিকে বাঁচাতে পেরেছি। হাতিটিকে সুস্থ করে তোলার পর বনে অবমুক্ত করা হয়েছে। তাই সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এভাবে বন্যপ্রাণী ও বন সুরক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

১০

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১১

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১২

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১৩

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৫

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৭

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৮

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৯

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

২০
X