মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

তেল কম দেওয়ায় পাম্প বন্ধ করে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ভূরুঙ্গামারী উপজেলায় তেল কম দেওয়ার অভিযোগে সাহা ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ভূরুঙ্গামারী উপজেলায় তেল কম দেওয়ার অভিযোগে সাহা ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স সাহা ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। অকটেন, পেট্রোল ও ডিজেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বন্ধ করে দেওয়া হয়। মেসার্স সাহা ফিলিং স্টেশনটি এখনো বন্ধ রয়েছে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কয়েকজন মোটরসাইকেলের তেল তুলতে সাহা ফিলিং স্টেশনে যান। তেল নেওয়ার পর মাপে কম দিয়েছে মনে হলে তারা ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান।

খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তারা ২ দশমিক ২৫ লিটারের একটি বোতলে তেল নিয়ে ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পান।

সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী সমন্বয়ক মো. সানি ও মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাপে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আপাতত ফিলিং স্টেশনটি বন্ধ রাখতে বলেছি।

সাহা ফিলিং স্টেশনের ম‍্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, গতকাল থেকেই আমাদের তেলের মজুদ শেষ পর্যায়ে পৌঁছেছে। তেলের লেভেল নিচে নেমে গেলে মাপে সামান‍্য একটু তারতম‍্য হয়। ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছে। নতুন তেল আসলে পুনরায় তেল বিক্রি শুরু হবে।

প্রসঙ্গত, মাপে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম অফিস মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার অর্থ জরিমানা করেছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X