সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে লুট হওয়া টাকা ফিরিয়ে দিলেন এলাকাবাসী

উদ্ধারকৃত টাকা ও মোবাইল ফোন। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত টাকা ও মোবাইল ফোন। ছবি : সংগৃহীত

বরিশালে বিক্ষুব্ধ জনতার মাধ্যমে লুট হয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ৬ লাখ ৯২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (৯ আগস্ট) রাতে নগরীর পলাশপুর এলাকা থেকে এসব উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব টাকা ও জিনিসপত্র বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসা থেকে লুট করা হয়েছিল। সূত্র মতে, শুক্রবার রাতে নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ী জামাল খানের বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩৪ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকার পতনের পর গত ৫ আগস্ট সাদিক আবদুল্লাহর বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় জামাল একটি স্কুল ব্যাগ নিয়ে বাসায় যান। এর দুদিন পর জামালকে অনেক টাকা গুনতে দেখেন তার স্বজনরা। এরপরই বিষয়টি এলাকাবাসী জানতে পারেন। পরে জামালের সন্ধান না পেয়ে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়, যা সেনাবাহিনীর সহায়তায় কাউনিয়া থানায় জমা দেওয়া হয়েছে। সূত্রে আরও জানা গেছে, সাদিক আবদুল্লাহর বাসা থেকে স্কুল ব্যাগ ভর্তি করে বিপুল পরিমাণে টাকা লুট করেছে জামাল। এলাকাবাসী বিষয়টি টের পাওয়ার পর জামাল কয়েক লাখ টাকা বাসায় রেখে বাকি টাকা নিয়ে আত্মগোপন করে।

জামালের বাবা কাইউম খান জানান, তার বাসায় ওই টাকা ছিল। তার ছেলে বাসা ছেড়ে পালিয়েছে। তবে সে কত টাকা নিয়ে পালিয়েছে তা তার জানা নেই।

এ বিষয়ে জানতে ফল ব্যবসায়ী জামাল খানের মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ৬ লাখ ৯২ হাজার টাকা এলাকাবাসী উদ্ধার করে থানায় দিয়েছেন। এ সময় লুটের অভিযোগে অভিযুক্ত জামালের বাবা কাইউম খানও তাদের সঙ্গে থানায় আসেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X