কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় সিএনজিচালককে হত্যা, ৫ জনকে যাবজ্জীবন

পাবনায় সিএনজিচালক ইমরান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত
পাবনায় সিএনজিচালক ইমরান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত

পাবনার আমিনপুর থানায় সিএনজিচালিত অটোরিকশা চালক ইমরান হত্যা মামলায় ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের জেল দিয়েছেন স্পেশাল জজ আদালত।

সোমবার দুপুরে পাবনা স্পেশাল বিশেষ জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ আহসান তারেক এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক (পিপি)।

আসামিদের মধ্যে জগন্নাথপুর গ্রামের আবুল কালাম (৩৫), মোকছেদ আলী (৪৫) ও মুক্তার হোসেন (৩৫) উপস্থিত ছিলেন। বাকি দুজন রাজনারায়ণপুর গ্রামের আপেল মাহমুদ (৪১) ও জাহিদ (৫০) পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুলাই রাতে ইমরানকে ফোন করে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেয় একই গ্রামের জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আবুল কালাম কাশিনাথপুর বাজার থেকে তার সহযোগী চারজনকে তুলে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার একদিন পর আমিনপুর থানা চক কৃষ্ণপুর মুজিব বাঁধের পাশে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে নিহত ইমরানের বাবা কালু সরদার তার ছেলে ইমরানের লাশ বলে সনাক্ত করেন। একই বছরের ১৬ জুলাই ইমরানের বাবা কালু সরদার আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার প্রধান আসামি আবুল কালামকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়। দীর্ঘ ১০ বছর মামলা পরিচালনা করে বিচারক সাক্ষীসাবুত বিশ্লেষণ করে এই রায় দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X