পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর হামলা ও সহিংসতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনা কর্মকর্তারা।

আজ সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বারোয়ারী মন্দির পরিদর্শন করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেখার মাবুদ। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লে. কর্নেল জোবায়ের, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম প্রমুখ।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

পরে পাঁচবিবির সেভেন্থ ডে অ্যাডভিন্টিস্ট মারানাথা সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। স্বাগত গান গেয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করেন সেভেন্থ ডে অ্যাডভিন্টিস্ট মারা নাথা সেমিনারি স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবুদ।

এ সময় উপস্থিত ছিলেন সেভেন্থ ডে অ্যাডভিন্টিস্ট মারানাথা সেমিনারি স্কুল এবং কলেজের অধ্যক্ষ শিরীল মিনজী, সহকারী অধ্যক্ষ মার্ক সরেন ও কোষাধ্যক্ষ তুষার দেব শর্মাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১০

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১১

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১২

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৩

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৪

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৫

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৬

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৭

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৮

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৯

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

২০
X