বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

৭ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন এক শিক্ষিকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের পশ্চিম ছিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা সাত দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৫ আগস্ট বিকেলে স্থানীয় ১৫-২০ জন সন্ত্রাসী তার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এর পর থেকে ওই শিক্ষিকা তার স্বামী ও তিন সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

শিক্ষিকা তসলিমা আক্তার বলেন, ৫ আগস্ট স্থানীয় আব্দুর রবের ছেলে আব্দুল অহেদ সাকুরের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তার বাসার কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে।

তাসলিমা আক্তার আরও জানান, এক সালিশে তার স্বামী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তির পক্ষে কথা বলেছিলেন। এ কারণে সাকুর তার ওপর ক্ষুব্ধ হয়। ওই সালিশে সাকুর ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিপক্ষের পক্ষ নিয়েছিল।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, থানা পুলিশের কার্যক্রম না থাকায় আমি ওই শিক্ষককে সান্ত্বনা ছাড়া কোনো উপকার করতে পারিনি। প্রশাসনে অস্থিরতা কেটে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১০

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১১

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১২

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৩

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৪

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৫

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৬

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৮

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৯

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

২০
X