ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:০১ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলকে চাপা দিল বাস, ৩ আরোহী নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে আন্ধারিঝাড় ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের আকতার হোসেনের ছেলে সাগর আলী (২৫), শহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৭) এবং একই গ্রামের ট্রলি ড্রাইভার সুমন মিয়া (২৫)।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৮ জুলাই রাতে মোটরসাইকেলে করে নাগেশ্বরীর রামখানা থেকে রায়গঞ্জ হয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন তারা তিনজন। আন্ধারিঝাড় বাজার পার হয়ে জাবেদ মণ্ডলের অটোমিলের সামনে পৌঁছালে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে এনা পরিবহনের বাসটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এমন দাবি তুলে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

১০

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

১১

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

১৩

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

১৪

ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী 

১৫

বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৬

পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি

১৭

শাকসুতে স্বতন্ত্র প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’, লড়বেন ১৭ প্রার্থী

১৮

পাহাড় কেটে পানের বরজ, অনুমতিতে লাগছে ১০ হাজার টাকা

১৯

চট্টগ্রামে ভোটের আগে মাঠে নামছেন বিচারকরা, ১৬ আসনে তদন্ত কমিটি গঠন

২০
X