বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত : মির্জা ফখরুল

সৈয়দপুরে দুপুরে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি : কালবেলা
সৈয়দপুরে দুপুরে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। দেশ নিয়ে চলছে এক গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির দলীয় নেতাকর্মীদের শক্তভাবে দায়িত্ব নিতে হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে শহীদ স্মরণীতে (সিএসডি মোড়) পথসভায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এখন আপনাদের কঠিন সময়। এই বিপ্লবকে যদি সফল করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। তাই দয়া করে কাউকে কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কারও ওপর হামলা, আক্রমণ এসব করতে দিবেন না। এমন কোনো কথা বলবেন না, যা কথাটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিবে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এ অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা সবাই ভাইয়ের মতো। আমরা শান্তিময় দেশ গড়ে তুলব। পরে পথসভা শেষে সেখান থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়ালা, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা শওকত হায়াৎ শাহ, শাহিন আকতারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X