মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কানধরে ওঠবস, ভিডিও ভাইরাল

মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কানধরে ওঠবস। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কানধরে ওঠবস। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করাচ্ছেন। এদিন সন্ধ্যায় ক্রীড়া সংস্থার চত্বরে তাকে কানধরে ওঠবস করানো হয় বলে জানা গেছে।

তসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।

প্যানেল-মেয়র তসলিম হৃদয় বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। এই সুযোগে অসৎ কিছু ব্যক্তি তাদের লোক দিয়ে আমাকে লাঞ্ছিত করে। মাঠের লাইট আমার পেছন দিক থেকে তাদের মুখের ওপরে পড়ায় কাউকে চিনতে পারিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, কয়েক বছর অগেও তসলিম হৃদয়ের তেমন কিছুই ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে তার কয়েকটা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। টিনের বাড়িটি এখন বিরাট অট্টালিকা। এ ছাড়াও শহরে তিনি বহুতল ভবন করেছেন। এখন তিনি গাড়ি নিয়ে চলাফেরা করেন। তার এত সম্পদের উৎস কোথা থেকে আমাদের জানা নেই।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১০

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১২

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৩

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৪

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৫

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৬

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৭

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৮

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৯

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

২০
X