মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

অদম্য মেধাবী হালিমার পাশে ইউএনও

হালিমার হাতে নগদ অর্থ তুলে দেন ইউএনও আবদুল কাইয়ূম। ছবি : কালবেলা
হালিমার হাতে নগদ অর্থ তুলে দেন ইউএনও আবদুল কাইয়ূম। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী চড়কগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অদম্য মেধাবী শিক্ষার্থী হালিমা আক্তার। টাকার অভাবে কলেজে ভর্তি না হতে পারায় তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ হালিমার হাতে তুলে দেন এবং পড়াশোনার সকল ব্যয়ভার বহনের আশ্বাস দেন তিনি।

গত ১৯ মে হালিমাকে নিয়ে দৈনিক কালবেলা ‘জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হালিমার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি নজরে আসলে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পড়াশোনার সহায়তা করতে এগিয়ে এসেছেন। হালিমাকে ও তার বাবাকে কার্যালয়ে ডেকে পড়াশোনার সকল ব্যয়ভার বহনের আশ্বাস দেন।

হালিমা আক্তার বলেন, আমার পরিবার দরিদ্র। বই কেনার মতো অবস্থা নেই। স্যার আমাকে সহযোগিতা করেছেন। এতে আমি অনেক খুশি। এবার মন দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করব। স্যারের প্রতি কৃতজ্ঞতা।

হালিমার বাবা নাসির হাওলাদার বলেন, আমাদের অর্থ দিয়েছেন তাতে আমরা অনেক খুশি। মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চাই। যাতে করে মানুষের সেবা করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম কালবেলাকে বলেন, টাকার অভাবে কলেজে ভর্তি এবং বই কিনতে না পারার বিষয়টি পত্রিকার মাধ্যমে জানতে পারি। কর্তব্যবোধ ও বিবেকের তাগিদে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১০

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১১

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১২

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৪

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৯

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

২০
X