শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের মাকে অস্ত্রের মুখে রেখে টাকা-স্বর্ণালংকার লুট

সাংবাদিক জে আই লাভলুর বাড়ি। ছবি : কালবেলা
সাংবাদিক জে আই লাভলুর বাড়ি। ছবি : কালবেলা

পিরোজপুরের ইন্দুরকানীতে দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক জে আই লাভলুর বাড়িতে তার বৃদ্ধা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আট দশ জনের একটি দুর্বৃত্ত দল ঘরে প্রবেশ করে সাংবাদিক লাভলুর বৃদ্ধা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে সাংবাদিক লাভলু জানান, বুধবার রাতে আমার মা আনুমানিক ১১ টার দিকে ঘুমাতে যাওয়ার সময় মুখ বাঁধা অবস্থায় কয়েকজন লোক তার রুমে প্রবেশ করে এবং লুট করে। ঘরবাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় । এগুলো নিয়ে কোনো প্রকার মুখ খুললে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে ভয় ভীতি প্রদর্শন করে দুর্বৃত্তরা । পরে বিষয়টি আমি ইন্দুরকানি থানা পুলিশ, প্রেস ক্লাবের সাংবাদিকরা ও্ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার কালবেলাকে জানান, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ঘরে ঢুকে তার স্ত্রীকে জিম্মি করে ঘরের মালামাল লুট করে। জানার পরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১১

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১২

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৩

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৪

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৫

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৬

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৮

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৯

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

২০
X